দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বাবা-মাকে হত্যা করে বসতঘরে মরদেহ পুঁতে রাখার অভিযোগে রাজু মিয়া (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে ত্রিশাল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাঁশতলী গ্রামের মোহাম্মদ আলী ও তার স্ত্রী রানোয়ারা বেগমকে হত্যা করেন তাদের ছেলে রাজু মিয়া। বুধবার সকাল ১১টার দিকে মা রানোয়ারা বেগমকে গলা টিপে হত্যা করেন তিনি। পরে বুধবার দিবাগত রাত ২টার দিকে বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন। এরপর রাতেই বাড়ির ভেতরের একটি কক্ষে মাটি খুঁড়ে বাবা-মায়ের মরদেহ সেখানে পুঁতে রাখেন রাজু।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহাম্মদ জানান, বিয়ের পর রাজু বেকার হয়ে পড়েন। এ নিয়ে পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। টাকা-পয়সা ও পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই তার বাবা-মায়ের সঙ্গে ঝগড়া হতো। রাজুর ১১ মাস বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে।
ওসি আরও জানান, স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে পুলিশে খবর দেন। পরে বিকেল সাড়ে তিনটার দিকে অভিযান চালিয়ে রাজু মিয়াকে আটক করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মাটি খুঁড়ে নিহত দম্পতির লাশ উদ্ধার করেছে।
/অ