• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ময়মনসিংহ
  • ময়মনসিংহ

ময়মনসিংহের ১১ আসনের ৯টিতে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী

ময়মনসিংহ প্রতিনিধি
  ২৯ ডিসেম্বর ২০২৫, ১৯:০৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ময়মনসিংহ জেলায় ১১টি সংসদীয় আসন। একটি সিটি করপোরেশন, ১৩টি উপজেলা, ১০টি পৌরসভা, ১৪টি থানা, ১৪৫টি ইউনিয়ন এবং একটি ক্যান্টনমেন্ট নিয়ে গঠিত এই আসনগুলো। মোট ভোটার ৪৭ লাখ ১৩ হাজার ৬২২ জন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

অতীতে এ আসনগুলোতে অধিকাংশ সময় আওয়ামী লীগের প্রার্থীরা জয় পেয়েছেন। তবে এবার ভোটের মাঠে আওয়ামী লীগ না থাকলেও জয়ের ব্যাপারে বিএনপিকে পড়তে হবে চ্যালেঞ্জের মুখে। দলীয় কোন্দলে ৯টি আসনেই ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে বিএনপি নেতারা মনোনয়ন জমা দিয়েছেন।

ময়মনসিংহ-১

হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ-১ সংসদীয় আসন। এই আসনে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও দলের দুঃসময়ের পরীক্ষিত নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এখানে ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সদস্য সালমান ওমর রুবেল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিয়েছেন।

তিনি বলেন, ‘দুই উপজেলার মানুষের ভাগ্য উন্নয়নে বিগত সময়েও তাদের পাশে ছিলাম, এখনো আছি। মানুষ আমাকে মন থেকে ভালোবাসে, তাই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।’

এছাড়াও আরেক ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন উপজেলা বিএনপির সাবেক সদস্য ও উপজেলা চেয়ারম্যান আব্দুল হামিদ। এই আসনে জামায়াতের ময়মনসিংহ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান মুক্তাও মনোনয়ন দাখিল করেছেন।

ময়মনসিংহ-২

ফুলপুর ও তারাকান্দা উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন ময়মনসিংহ-২। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন তারাকান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন এই আসনের সাবেক সংসদ সদস্য শাহ শহীদ সারোয়ার।

ময়মনসিংহ-৩

গৌরীপুর উপজেলা নিয়ে ময়মনসিংহ-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে আলোচনায় ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক আহম্মেদ তায়েবুর রহমান হিরন। তবে শেষ পর্যন্ত দলের নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী মো. ইকবাল হোসাইন বিএনপি থেকে মনোনয়ন পান।

এরপর থেকে পুরো উপজেলায় ব্যাপক বিক্ষোভ, ভাঙচুর, অবরোধ করে হিরনের অনুসারীরা। সংঘর্ষের ঘটনার পর সেদিন রাতেই হিরনসহ ৫ নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়। ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে আহম্মেদ তায়েবুর রহমান হিরন মনোনয়নপত্র জমা দিয়েছেন। গৌরীপুরে উপজেলা শাখার আমির মাওলানা বদরুজ্জামান জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।

ময়মনসিংহ-৪

ময়মনসিংহ মহানগর এবং সদর উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ-৪ আসনে ভোটার সংখ্যা ৬ লাখ ৫০ হাজার ২৮৪ জন। এই আসনটি জেলার রাজনীতিতে খুবই গুরুত্ব বহন করে। ধানের শীষের প্রার্থী হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ’র নাম প্রাথমিকভাবে তালিকায় থাকলেও পরবর্তীতে তা স্থগিত করে দলের নীতিনির্ধারকরা।

তারপরও আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার এবং ডা. এজেডএম জাহিদ হোসেনের পক্ষে এ আসনটিতে মিছিল-সমাবেশ করছে সর্মথকরা। এই আসনে দাঁড়ি—পাল্লার প্রার্থী মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান এমরুল মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ময়মনসিংহ-৫

মুক্তাগাছা উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ-৫ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক এবং সাবেক জ্বালানী প্রতিমন্ত্রী একে এম মোশাররফ হোসেনের ছোট ভাই জাকির হোসেন বাবলু। তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এই আসনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ প্রার্থী হওয়ায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস রয়েছে।

ময়মনসিংহ-৬

কৃষিনির্ভর ফুলবাড়ীয়া উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ-৬ আসনে বিএনপির প্রার্থী দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতারুল আলম ফারুক।

তার প্রতিদ্বন্দ্বী ও দলের ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন এই আসনের সাবেক সংসদ সদস্যের স্ত্রী আখতার সুলতানা এবং তাদের ছেলে তানভীর আহম্মেদ রানা। এছাড়াও মনোনয়ন জমা দিয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য আব্দুল করিম।

জামায়াত মনোনীত প্রার্থী জেলা জামায়াতের নায়েবে আমির কামরুল হাসান মিলন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়াও জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক জসিম উদ্দিন বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন।

ময়মনসিংহ-৭

ময়মনসিংহ-৭ আসনটি ত্রিশাল উপজেলা নিয়ে গঠিত। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত এই আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহাবুবুর রহমান লিটন মনোনয়ন পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ও বিদ্রোহী হিসেবে বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল খালেকের ছেলে মুহাম্মদ আনোয়ার সাদাত মনোনয়ন দাখিল করেছেন।

জামায়াতের প্রার্থী হিসেবে রয়েছেন ময়মনসিংহ মহানগর জামায়াতের নায়েবে আমির আসাদুজ্জামান সোহেল।

ময়মনসিংহ-৮

ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। এদিকে গত শনিবার দল থেকে পদত্যাগ করে সাবেক এমপি শাহ নূরুল কবীর শাহীন স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে উপজেলা জামায়াতের আমির মঞ্জুরুল হক হাসান এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ময়মনসিংহ-৯

নান্দাইল উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ-৯ আসন। এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির সাবেক এমপি খুররম খান চৌধুরীর স্ত্রী হাসিনা খান চৌধুরী। এছাড়াও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মামুন বিন আব্দুল মান্নানও মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ময়মনসিংহ-১০

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক আক্তারুজ্জামান বাচ্চু। তাকে ঠেকাতে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু বকর সিদ্দিকুর রহমান এবং পাগলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আল-ফাতাহ মো. আব্দুল হান্নান খান।

ময়মনসিংহ-১১

শিল্পাঞ্চল হিসেবে পরিচিত ভালুকা উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ-১১ আসন। উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখরুদ্দিন আহম্মেদ বাচ্চু দলীয় মনোনয়ন দাখিল করেছেন। বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ মুর্শেদ আলম।

এবি/

  • ময়মনসিংহ
এ সম্পর্কিত আরও খবর
তারাকান্দায় ক্রিকেট খেলায় বাধা দেয়ায় দোকানিকে পিটিয়ে হত্যা
তারাকান্দায় ক্রিকেট খেলায় বাধা দেয়ায় দোকানিকে পিটিয়ে হত্যা
চলন্ত ট্রেনে সন্তান প্রসব,ছাত্রদল নেতা-পুলিশ-ফায়ার সার্ভিসের সহায়তায় প্রাণে রক্ষা মা-শিশুর
চলন্ত ট্রেনে সন্তান প্রসব,ছাত্রদল নেতা-পুলিশ-ফায়ার সার্ভিসের সহায়তায় প্রাণে রক্ষা মা-শিশুর
ভোটের দাগ মুছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু: তথ্য প্রতিমন্ত্রী
ভোটের দাগ মুছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু: তথ্য প্রতিমন্ত্রী
নগরবাসী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধন করবেন না: মসিক প্রশাসক
নগরবাসী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধন করবেন না: মসিক প্রশাসক
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।