দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরের শিবচরে বিদ্যুতায়িত হয়ে হেনা আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে শিবচর উপজেলার উত্তর বহেরাতলা ইউনিয়নের যাদুয়ারচর চোকদারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হেনা আক্তার ওই গ্রামের শাহাবুদ্দিন বেপারী মেয়ে।
পরিবারিক সূত্রে জানা যায় , নিহত হেনা আক্তার বিকেলে নিজ ঘরে বন্ধুদের সঙ্গে লুকোচুরি খেলছিল। লুকোচুরি খেলতে গিয়ে ঘরের ফ্রিজের তারের সঙ্গে হাত স্পর্শ করার সময় বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শিবচর উপজেলা ১০০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
/অ