দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিয়োগ ও বেতন স্কেল দশম গ্রেডে উন্নীতকরণসহ সাত দফা দাবিতে কুষ্টিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ডিপ্লোমা শিক্ষার্থীরা। এতে অংশ নেয় কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটসহ আরও কয়েকটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে ঘণ্টাব্যাপী কুষ্টিয়া শহরের ব্যস্ততম এলাকা মজমপুর গেট বন্ধ করে অবরোধ কর্মসূচি বিক্ষোভ করেন ডিপ্লোমা শিক্ষার্থীদের কয়েকটি সংগঠন।
শিক্ষার্থীদের সাত দফা দাবিগুলো হলো-ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য দশম গ্রেট বরাদ্দ, কারিগরী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে থেকে হতে হবে, উচ্চ শিক্ষার জন্য সুযোগ বৃদ্ধি, ক্রাফটে কারিগরি শিক্ষায় যারা শিক্ষিত তাদেরকে নিয়োগ, সব প্রতিষ্ঠানে শিক্ষক সংকটপূর্ণ, কাজ শেখানোকে গুরুত্ব দিতে হবে যেন বাইরে টাকা দিয়ে কোর্স করতে না হয়, বেসরকারি চাকরির ক্ষেত্রে বেতন স্কেল নির্ধারণ।
এই সব দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ডিপ্লোমা শিক্ষার্থীরা।
এফএইচ/