দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসের স্টোর রুমে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে স্টোর রুমে থাকা গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র পুড়ে গেছে।
শনিবার (২০ ডিসেম্বর) ভোর থেকে সকাল ৯টার মধ্যে কোনো এক সময় এ ঘটনা ঘটে। ছুটির দিন থাকায় আগুন লাগার বিষয়টি জানতে পারেননি উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।
তবে ধোঁয়া আচ্ছন্ন হলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।
নির্বাচন অফিসের নাইট গার্ডসহ স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো সম্ভব হলেও কিছু নথিপত্র আগুনে পুড়ে গেছে। তবে আগুনে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান ও সদর উপজেলা নির্বাচন অফিসার আবু দাউদ।
কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিসের স্টোর রুমের পেছনের জানালার পাশেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোরবেলা থেকে সকাল ৯টার মধ্যের কোনো এক সময় দুর্বৃত্তরা আগুন দেওয়ার চেষ্টা করে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর জানান, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কাজ করেছে পুলিশ।
/অ