দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে ভেড়ামারা উপজেলার যাত্রী ছাউনি এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়ী এলাকার হাবিব হোসেনের ছেলে সিয়াম হোসেন এবং একই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে রশীদ আলি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিয়াম ও রশীদ মোটরসাইকেলযোগে মিরপুর থেকে লালন শাহ সেতুর দিকে যাচ্ছিলেন। পথে ভেড়ামারার যাত্রী ছাউনি এলাকায় একটি অটোকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। পরে সেগুলো ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, মরদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জে আই