দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ড্রেজার সংযুক্ত একটি বাল্কহেডসহ তিনজনকে আটক করেছে কোস্ট গার্ড।
গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার খাটখালী বাজার সংলগ্ন নদীতে অভিযান চালায় কোস্ট গার্ড। এ সময় অবৈধ বালু উত্তোলনের দায়ে তিনজন দুষ্কৃতিকারীকে আটক করা হয়।
পরে বাঁশখালীর সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে মালিক পক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। আসামিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
জব্দ হওয়া ড্রেজার ও বাল্কহেডের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। তারা আরও বলেছে, ফসলি জমি ও আবাসস্থল রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমএস/