দেশ টিভির সংবাদ প্রচারের পর অসহায় হালিমা বেগমের পাশে জেলা প্রশাসন
দেশ টিভিতে সংবাদ প্রচারের পর চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের মুন্সিখলী এলাকার অসহায় হালিমা বেগমের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার উদ্যোগে তাকে নগদ অর্থ সহায়তা, ঘর নির্মাণের জন্য ঢেউটিন এবং খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।