দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৭টি ড্রেজার ও ১টি বাল্কহেড জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার দুর্গাপুর গ্রাম এলাকার মেঘনা নদীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় হাতেনাতে এই ড্রেজার ও বাল্কহেড জব্দ করা হয়।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়া বলেন, পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলা থেকে একটি বালু মহল প্রায় সময় আমাদের মেঘনা নদী অংশে এসে অবৈধভাবে বালু উত্তেলন করে। গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে আমরা অভিযান চালাই। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে টের পেয়ে ড্রেজার ও বাল্কহেডের চালক ও মালিকরা পালিয়ে যায়।
পরে জব্দ করা মেসার্স আবির ট্রেডার্স, আবাবিল ড্রেজিং প্রকল্প, সাকিব সাব্বির লোড ড্রেজার, আতিবা আদিবা লোড ড্রেজার, আল্লাহ সর্ব শক্তিমান ড্রেজার, গাউসিয়া লোড ড্রেজার, জোন শাহ ড্রেজার নামক ৭টি ড্রেজার এবং জিয়া অ্যান্ড সাব্বির এন্টারপ্রাইজ নামক ১টি বাল্কহেড নৌ পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে। এসময় আশুগঞ্জ থানা পুলিশ ও ভৈরব নৌ থানার পুলিশ সদস্যের একটি অভিযানিক দল সঙ্গে ছিলেন।
আরএ