দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠির নলছিটি উপজেলায় বিদেশি মদসহ একটি প্রাইভেট কার জব্দ করেছে পুলিশ। এ সময় গাড়িতে থাকা চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) নলছিটি উপজেলার কালিজিরা এলাকায় স্থাপিত পুলিশের চেকপোস্টে নলছিটি থানা পুলিশের একটি দল একটি প্রাইভেট কারে তল্লাশি চালায়। তল্লাশিকালে গাড়িটি থেকে এক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার কৃষ্ণপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে ফারহান, বগুড়া জেলার সান্তাহার এলাকার মামুন আলমের ছেলে আল আমিন, নরসিংদী জেলার বেলাবো উপজেলার বাজনপুর গ্রামের সাদিকুল ইসলামের ছেলে নাহিয়ান এবং ঝালকাঠি সদর থানার নওপাড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে ফারুক হোসেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জব্দ করা প্রাইভেট কারটি থানা হেফাজতে রাখা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
জে আই