দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লার মুরাদনগর উপজেলার পরমতলা শব্দর খান উচ্চ বিদ্যালয়ে ইভটিজিংয়ের অভিযোগকে কেন্দ্র করে হামলা ঘটেছে। ঘটনায় দুই শিক্ষকসহ প্রায় ১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে অষ্টম শ্রেণীর এক ছাত্রী ইভটিজিংয়ের অভিযোগ আনার পর নবম শ্রেণীর শিক্ষার্থী বাকি বিল্লাহকে ধরতে তার বড় ভাই ও চারজন সহায়ক বিদ্যালয়ে আসে। বাকি বিল্লাহকে না পেয়ে তারা নবম শ্রেণীর দুই বন্ধু শাহজালাল ও আরমানকে তুলে মারধর শুরু করে। সহকারী প্রধান শিক্ষক জাকির হোসেন বাধা দিতে গেলে তার ওপরও হামলা চালানো হয়।
এই ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বহিরাগতদের দুইটি মোটরসাইকেল ভাঙচুর করে প্রতিশোধ নেন। পরে মুরাদনগর থানা পুলিশ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বহিরাগতদের থানায় নিয়ে আসে।
বিদ্যালয়ের সাবেক দাতা সদস্য শাহজাহান খান বাবুল বলেন, ইভটিজিংয়ের অভিযোগ থাকলে তা বিদ্যালয় কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো উচিত। সহকারী প্রধান শিক্ষক জাকির হোসেনও জানান, বিদ্যালয়ের বাইরে টানা-হেঁচড়া করে মারধরের বিষয়টি গ্রহণযোগ্য নয়।
মুরাদনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান বলেন, বহিরাগতদের থানায় আনা হয়েছে, এবং আহত শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুর রহমান জানান, বিষয়টি মোবাইল কোর্টের আওতায় না থাকার কারণে পুলিশকে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।
এমএস/