দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর নিউমার্কেট এলাকায় কোস্ট গার্ড এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ১৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। জব্দকৃত পলিথিনের মূল্য প্রায় ৩ লাখ ২০ হাজার টাকা।
পটুয়াখালী স্টেশনের কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, মঙ্গলবার রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। জব্দকৃত পলিথিন পরবর্তীতে পরিবেশ অধিদপ্তরের কাছে ধ্বংসের জন্য হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
এমএস/