দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লার মুরাদনগরে মশাল মিছিল হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে মশাল মিছিল শুরু হয়ে উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আল্লাহু চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন কুমিল্লা জেলা গণঅধিকার পরিষদের ত্রাণ ও দুর্যোগ সম্পাদক জসীম উদ্দিন, উপজেলা সাধারণ সম্পাদক জসিম মিয়া এবং জেলা ছাত্র অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান।
এসময় আরও উপস্থিত ছিলেন—কুমিল্লা জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি শাহজালাল সাদিক, উপজেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি আউলাদ হোসেন, সাধারণ সম্পাদক রশিদ রানা, সাংগঠনিক সম্পাদক শহীদুল্লাহ, দপ্তর সম্পাদক মোহাম্মদ সাদেকুল ইসলাম, অর্থ সম্পাদক আমির হামজা, জাহাপুর ইউনিয়ন যুব অধিকার পরিষদের সভাপতি রাশেদ (মাইনাস ওয়ান), উপজেলা ছাত্র অধিকারের সাবেক সহ-সভাপতি সানভীর আহমেদ মহসিনসহ স্থানীয় নেতাকর্মীরা।
এমএস/