দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বিএনপির মনোনয়নপ্রাপ্ত এমপি প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষ থেকে বুধবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বর থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। ওই মিছিল লাল বাজার, রাধানগর, সড়ক বাজার প্রদক্ষিণ করে পৌর মুক্তমঞ্চের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ হয়।
আনন্দ মিছিল থেকে তারেক রহমানকে বাংলাদেশে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এসময় মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
সমাবেশে বক্তব্য দেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, জেলা বিএনপির সদস্য খন্দকার মো. বিল্লাল হোসেন প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সহ সভাপতি আবুল ফারুক বকুর, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মন্তাজ মিয়া, শওকত হোসেন খান সোহাগ, বিএনপি নেতা কাজী শরীফ খাদেম, জালাল উদ্দিন, বিএনপি নেতা কাইয়ুম খান খাদেম, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, প্রবাসী বিএনপি নেতা সুমন খান, সাবেক ছাত্রনেতা মোবাশ্বের আহমেদ, মামুন আহমেদ, আসসাদিক ভূঁইয়া গালিব প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর নির্বাসনে কাটিয়ে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর সকালে দেশে ফিরছেন। এতে নেতাকর্মীদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে। আমরা আনন্দিত। তারেক রহমানের আগমন দেশের গণতান্ত্রিক আন্দোলনে নতুন গতি আনবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
আরএ