দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লার মুরাদনগরের একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরের দিকে মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলা গ্রামের খোরশেদ আলমের বাড়ির পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা মরিয়ম বেগম জানান, বুধবার সকালে তার নাতনি পুকুরে একটি পুতুল ভাসতে দেখে সেটি তুলে দেওয়ার জন্য বায়না ধরে। পরে মরিয়ম বেগমের মেয়ে পুকুরে নেমে পুতুল ভেবে সেটি তুলতে গিয়ে দেখতে পান, সেটি একটি নবজাতকের মরদেহ। বিষয়টি দেখে তারা দ্রুত মুরাদনগর থানা পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নবজাতকের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান জামিল খান বলেন, উদ্ধারকৃত নবজাতকের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, শিশুটির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জে আই