দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা মৌজায় প্রায় ২৫ শতাংশ জমি দখলের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হকের বিরুদ্ধে।
জমিটির বৈধ মালিক তোরাব আলী দেওয়ান ও আছিয়া খাতুনের উত্তরাধিকারীরা অভিযোগ করেন, ফজলুল হক ও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি একটি বাহিনী নিয়ে তাদের জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন এবং সেখানে ঘরবাড়ি নির্মাণের হুমকি দিচ্ছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৭ জানুয়ারি মানিকগঞ্জের সিনিয়র সহকারী জজ আদালত উক্ত জমির মালিকানা তাদের পক্ষেই রায় প্রদান করেন। তবে আদালতের রায় সত্ত্বেও জমি দখলের চেষ্টা অব্যাহত রয়েছে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীরা আরও জানান, অভিযুক্ত ফজলুল হক ইতোমধ্যেই জমি থেকে গাছ কেটে নিয়েছেন এবং খুঁটি বসিয়ে বেড়া দেওয়ার কাজ শুরু করেছেন। এ ঘটনায় তারা আদালতের শরণাপন্ন হয়ে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ও ১৪৫ ধারায় আবেদন করেছেন।
এ বিষয়ে ফজলুল হকের বক্তব্য পাওয়া না গেলেও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এস এ জিন্নাহ কবীর বলেন, ‘যদি কেউ এমন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকে এবং এর বিরুদ্ধে অভিযোগ আসে, দলীয়ভাবে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, এ ধরনের অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।’
/অ