দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের শ্রীপুরে পুলিশের ওপর কয়েক দফা হামলা চালিয়ে ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন আল মুজাহিদ ওরফে সুমনকে (৩২) ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শ্রীপুর পৌরসভার টেংরা রাস্তার মোড়ে মোটরসাইকেল মহড়া দিয়ে পুলিশের ওপর এই হামলা চালিয়ে সুমনকে ছিনিয়ে নিয়ে গেছে। এই ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন এবং তাদের ব্যবহৃত দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।
আহত পুলিশ সদস্যরা হলেন- উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ নাজমুল ইসলাম (৪০), শাফায়াত ওসমান (৩৪), সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এমদাদুল হক খান (৩৭), শহিদুল ইসলাম (৩৮) এবং এমদাদাদুল হক (৪৮)। তাদেরকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
মামুন আল মুজাহিদ ওরফে সুমন উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে আগে থেকে একাধিক মামলা রয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা কাওরাইদ ইউনিয়নের নান্দিয়াসাংগুন এলাকার ত্রিমোহনী ব্রিজ থেকে সুমনকে গ্রেপ্তার করে। খবর পেয়ে তার সহযোগীরা প্রথমে বরমী এলাকায় হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এরপর সাতখামাইর সিসিডিবি ও টেংরা এলাকার ডিবারপার মোড়ে কয়েক দফা হামলা চালানোর পর সুমনকে শেষ পর্যন্ত ছিনিয়ে নেয়।
/অ