দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের টার্গেট করে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও র্যাব-৪। যৌথ অভিযানে চক্রটির ১২ সদস্যকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে তিন দিনের কারাদণ্ড দেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা সদর হাসপাতাল, বাসস্ট্যান্ড এলাকা এবং আশপাশের কয়েকটি বেসরকারি ক্লিনিকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ আলী শাহরিয়ার। এ সময় র্যাব-৪, সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার মেজর এসকে এম সাদমানসহ র্যাব, পুলিশ ও প্রশাসনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আটকদের মধ্যে ৮ জন নারী ও ৪ জন পুরুষ রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এই চক্রটি মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে আসা রোগীদের বিভ্রান্ত করে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে নিয়ে যেত। ফলে সাধারণ মানুষ প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছিলেন।
অভিযান সংশ্লিষ্টরা জানান, গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জে আই