দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের সাটুরিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন কিশোর নিহত হয়েছে। শুক্রবার (৮ মে) উপজেলার তিল্লি বিলপাড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলো উপজেলার তিল্লী গ্রামের আলম, সোনা মিয়া ও কালু মিয়া। তাদের বয়স ১৫ থেকে ১৬ বছরের মধ্যে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি কংক্রিটবোঝাই ট্রাক দড়গ্রাম এলাকা থেকে মানিকগঞ্জের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলে ওই তিন কিশোর আরোহী ছিলেন।
সংঘর্ষে মোটরসাইকেলের পেছনে থাকা আলম ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত অবস্থায় কালু ও সোনা মিয়াকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাক ও মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এমএস/