দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের নবগঠিত বিভিন্ন আবাসিক হল কমিটিকে স্বজনপ্রীতি ও বিতর্কিত আখ্যায়িত করে তা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে কলেজ ক্যাম্পাসে এই মিছিল অনুষ্ঠিত হয়।
এস এম হলের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে কলেজের প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে বক্তব্য রাখেন এস এম হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী রওশন কবির, কলেজ ছাত্রদল নেতা জিহাদ হোসেন, ওয়াহেদুজ্জামান নাইস, মিরাজুল ইসলাম বাঁধন, তুষার, রাজিব, নাঈম, সাব্বির প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, রাতের আঁধারে ত্যাগীদের বাদ দিয়ে নতুন ও বিতর্কিতদের দিয়ে হল কমিটি ঘোষণা করা হয়েছে, যাদের অনেকে অতীতে কোনো আন্দোলন-সংগ্রামে যুক্ত ছিলেন না। অবিলম্বে এই কমিটি বাতিল করে ত্যাগীদের মূল্যায়ন করে নতুন কমিটি গঠনের দাবি জানান তারা।
এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের নির্বাচিত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শ্রাবণ বলেন, আমি ভোটে নির্বাচিত হলেও কমিটি ঘোষণার বিষয়ে কিছুই জানতাম না। ফেসবুকের মাধ্যমে খবর পাই। এতে ত্যাগীদের মূল্যায়ন হয়নি।
একই অভিযোগ তোলেন শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শরিফুল ইসলাম। তিনি জানান, ৬ সদস্যবিশিষ্ট নির্বাচিত কমিটির মধ্যে ৪ জনই কোনো পরামর্শ পাননি।
এদিকে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরুল কায়েস কাব্য অভিযোগ অস্বীকার করে বলেন, অনেকেই ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকায় পদ পাননি। বর্তমান কমিটি সঠিক হয়েছে। বাকিদের যথাযথ মূল্যায়ন করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
তিনি তার বিরুদ্ধে টাকা দাবির অভিযোগকেও ভিত্তিহীন আখ্যা দিয়ে বলেন, একটি প্রতিষ্ঠানে আমার এক ছোট ভাইয়ের বেতন বকেয়া ছিল। সেটা চাইতে গিয়েছিলাম। টাকা দাবির অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা।
/অ