• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • বরগুনা
  • আমতলী

নির্মাণের দুই দিন পর দেবে গেল সড়ক, ধানের চারা রোপণ এলাকাবাসীর  

দেশ টিভি ডেস্ক
  ২৮ জুন ২০২৩, ১৯:৪২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

নির্মাণের দুই দিনের মাথায় সড়ক দেবে গেছে। ঠিকাদারের কাজের অনিয়মের প্রতিবাদে আজ বুধবার সড়কে ধানের চারা রোপণ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানী ও মহিষকাটা সড়কে এ ঘটনা ঘটেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

জানা গেছে, আমতলী উপজেলা প্রকৌশলী অধিদপ্তর গুলিশাখালী ইউনিয়নের ডাক্তারবাড়ি স্ট্যান্ড থেকে গোজখালী অফিস বাজার পর্যন্ত ২.৮ কিলোমিটার ও মহিষকাটা থেকে গোজখালী বাজার পর্যন্ত ৩ কিলোমিটার সড়ক নির্মাণের দরপত্র আহ্বান করে। ২ কোটি ৩২ লাখ টাকায় ৫.৮ কিলোমিটার সড়কের কাজ পান হলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম মৃধা। দরপত্রে এ বছর ৩০ জুন কাজ শেষ হওয়ার কথা। ঠিকাদার শহীদুল ইসলাম ডাক্তারবাড়ি থেকে গোজখালী অফিস পর্যন্ত ২.৮ কিলোমিটারের কাজ গত শুক্রবার শেষ করেন। কাজের মান অত্যন্ত নিম্নমানের ছিল বলে অভিযোগ এলাকাবাসীর।

কাজের দুই দিনের মাথায় সোমবার সড়কের বিভিন্ন স্থান থেকে ইটের খোয়া ও বিটুমিন উঠে সড়কের ইট বের হয়ে দেবে গেছে। নির্মাণকাজের শুরুতেই ঠিকাদার শহীদুল ইসলাম মৃধার কাজের অনিয়মের প্রতিবাদ করেন এলাকাবাসী। কিন্তু ঠিকাদার এলাকাবাসীকে মামলা ও হামলার ভয়ভীতি দেখান। পরে তারা আর প্রতিবাদ করতে সাহস পাননি। স্থানীয়দের অভিযোগ, কাজের নিম্নমানের বিষয়টি উপজেলা প্রকৌশলী আবদুল্লাহ আল মামুনকে বেশ কয়েকবার জানানো হলেও তিনি কোনো পদক্ষেপ নেননি।

আজ বুধবার এলাকাবাসী ওই সড়কের দেবে যাওয়া স্থান খেকুয়ানী গাজী বাড়ির সামনে ধানগাছের চারা রোপণ করে ঠিকাদার ও উপজেলা প্রকৌশলীর অনিয়মের প্রতিবাদ করেন। অন্যদিকে মহিষকাটা থেকে গোজখালী বাজার পর্যন্ত ৩ কিলোমিটারের কাজ একই ঠিকাদার গত ১৫ জুন শেষ করেছেন। কিন্তু সড়ক নির্মাণের ১০ দিনের মাথায় ওই সড়কের বিভিন্ন স্থান দিয়ে বিটুমিন উঠে খোয়া বের হয়ে দেবে গেছে।

আজ সরেজমিনে ঘুরে দেখা গেছে, দুটি সড়কের বিভিন্ন স্থানের সড়ক দেবে গেছে। বিটুমিন সরে ইটের খোয়া বের হয়ে গেছে। সড়কে এলাকাবাসী ধানের চারা রোপণ করেছেন।

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতি বাইনবুনিয়া গ্রামের বাসিন্দা ইব্রাহিম খলিল বলেন, ‘কাজের শুরুতেই ঠিকাদার শহীদুল ইসলাম মৃধা নিম্নমানের ইট, খোয়া, পাথর ও বিটুমিন দিয়ে কাজ করছিলেন। আমি তার অনিয়মের প্রতিবাদ করি। এতে তিনি ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করবেন বলে হুমকি দেন। আমি বিষয়টি তাৎক্ষণিক উপজেলা প্রকৌশলী আবদুল্লাহ আল মানুম ও বরগুনা নির্বাহী প্রকৌশলীকে জানিয়েছি। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। ফলে সড়ক নির্মাণের দুই দিনের মাথায় দেবে গেছে।

উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মহসিন বলেন, ‘ঠিকাদার শহীদুল ইসলাম মৃধা ও প্রকৌশলীর সড়ক নির্মাণকাজের অনিয়মের প্রতিবাদে ধানগাছের চারা রোপণ করেছি।’

গুলিশাখালী ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক নাইজুর ইসলাম নয়ন, সদস্য সাইদ ও আল আমিন খলিফা বলেন, উপজেলা প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন ও ঠিকাদার শহীদুল ইসলাম মৃধার যোগসাজশে দায়সারা কাজ করে সড়কের টাকা আত্মসাৎ করেছেন। দ্রুত এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।

গুলিশালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আইনজীবী এইচ এম মনিরুল ইসলাম মনি বলেন, ‘ঠিকাদার নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে সড়কে কাজ করেছেন। ফলে কাজ শেষের অল্প দিনের মধ্যে সড়কের বিভিন্ন স্থান দেবে গেছে। সড়কের নিম্নমানের বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানাতে বেশ কয়েকবার ফোন দিয়েছি, কিন্তু তিনি আমার ফোন ধরেনি।’

ইউপি চেয়ারম্যান আরও বলেন, ‘কাজের শুরুতে ঠিকাদারের অনিয়মের প্রতিবাদ করতে এলাকায় মাইকিং করেছি, কিন্তু ঠিকাদার কোনো কথাই আমলে নেননি। উল্টো যারা প্রতিবাদ করেছেন, তাদের চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানির হুমকি দিয়েছেন।’

আমতলী উপজেলা প্রকৌশলী আবদুল্লাহ আল মামুনকে এ বিষয়ে বেশ কয়েকবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি। আর ঠিকাদার শহীদুল ইসলাম মৃধা বলেন, ‘সড়ক নির্মাণের সামগ্রী আনা হয়েছে। দ্রুত সড়কের কাজ পুনরায় করব।’

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। সড়কের কাজ যথেষ্ট নিম্নমানের হয়েছে। বরগুনা জেলা নির্বাহী প্রকৌশলী ও উপজেলা প্রকৌশলীর সঙ্গে আলোচনা করেছি। দ্রুত তারা সড়ক দুটো পুনরায় সংস্কার করে দেবেন।’

বরগুনা নির্বাহী প্রকৌশলী সুপ্রিয় মুখার্জি বলেন, ‘ওই সড়ক দুটির বিল দেওয়া হয়নি। বৃষ্টি কমলেই ঠিকাদার পুনরায় ওই কাজ করে দেবেন। ভালোভাবে কাজ শেষ করলেই বিল দেওয়া হবে।’

  • বরগুনা
  • রাস্তা
  • ধানের চারা
  • আমতলী
  • কিলোমিটার
এ সম্পর্কিত আরও খবর
নড়াইলে রাস্তা আটকে মাশরাফীর নির্বাচনি সভার প্রস্তুতি, জরিমানা
নড়াইলে রাস্তা আটকে মাশরাফীর নির্বাচনি সভার প্রস্তুতি, জরিমানা
রাস্তাঘাটে যারা আগুন দিচ্ছে তাদের ধরিয়ে দেন: প্রধানমন্ত্রী
রাস্তাঘাটে যারা আগুন দিচ্ছে তাদের ধরিয়ে দেন: প্রধানমন্ত্রী
বরগুনায় প্যানেল মেয়রের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ 
বরগুনায় প্যানেল মেয়রের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ 
আমি কোনো আচরণবিধি লঙ্ঘন করিনি: শম্ভু
আমি কোনো আচরণবিধি লঙ্ঘন করিনি: শম্ভু
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।