দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নাকচ করে সাংবাদিকদের উদ্দেশে বরগুনা-১ আসনের নৌকার প্রার্থী ধীরেন্দ্রনাথ শম্ভু বলেছেন, আপনারাই তো আচরণবিধি লঙ্ঘন করেছেন। এখানে এতো সাংবাদিক থাকবেন কেন? এক-দুজন থাকবেন।
বুধবার (২৭ ডিসেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কেন প্রার্থিতা বাতিল করা হবে না- সেই ব্যাখ্যা দিতে আসেন বরগুনা-১ আসনের নৌকার প্রার্থী ধীরেন্দ্রনাথ শম্ভু। এসময় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এই যে এত এত সাংবাদিক, এটাই তো আচরণবিধি লঙ্ঘন। আমি কোনো আচরণবিধি লঙ্ঘন করিনি। আপনারাই আচরণবিধি লঙ্ঘন করেছেন।
তাহলে আপনি কেনো ইসিতে এসেছেন এমন প্রশ্ন করা হলে শম্ভু বলেন, আমাকে ডাকা হয়েছে। কিন্তু কেন ডাকা হয়েছে তা আমি জানি না।
এর আগে সোমবার (২৫ ডিসেম্বর) রাতে ইসির আইন শাখার উপসচিব মো. আব্দুছ সালাম চিঠির মাধ্যমে আচরণবিধি লঙ্ঘনের কারণে বরগুনা-১ আসনে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী ধীরেন্দ্রনাথ শম্ভুকে সশরীরে উপস্থিত হয়ে প্রার্থিতা কেন বাতিল করা হবে না, সে ব্যাখ্যা দিতে বলেন। এর জবাব দিতেই নৌকার এ প্রার্থী বিকেলে নির্বাচন কমিশনে উপস্থিত হন।
আরএ