দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরগুনা সদর উপজেলায় পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে এক সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন।
এ সময় চার যাত্রী গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার আলোর দোকান নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জসিম (৩৮) পরীরখাল বাজারের মজিবুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে নিশানবাড়িয়া বাজার থেকে যাত্রী নিয়ে বরগুনা ফিরছিলেন জসিম।
বরগুনা নিশানবাড়িয়া সড়কের আলোর দোকান নামক স্থানে পৌঁছালে তাদের সিএনজির সামনে দিয়ে এক পথচারী রাস্তা পার হচ্ছিলেন।
ওই পথচারীকে বাঁচাতে গিয়ে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে সিএনজির চালক জসিম নিহত হন।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, এক পথচারীকে রক্ষা করতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারায়।
জেবি