দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সন্ত্রাসবিরোধী আইনে মো. বায়জিদ বিন মাসুদ (২৫) নামে এক যুবককে দুই বছরের সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন লক্ষ্মীপুরের আদালত। একইসঙ্গে তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের রায় দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দিয়েছেন। রায়ের সময় দণ্ডপ্রাপ্ত বায়জিদ আদালতে উপস্থিত ছিলেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে জামিনে ছিলেন তিনি।
বায়জিদ নিষিদ্ধ জঙ্গি সংগঠন 'আনসার আল ইসলাম' এর সদস্য। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের গঙ্গাশিবপুর গ্রামের মাসুদ আলমের ছেলে।
আদালত ও মামলা সূত্র জানা গেছে, বায়জিদ বিভিন্ন অ্যাপসের মাধ্যমে নামে-বেনামে আইডি খুলে জঙ্গি সংক্রান্ত বিভিন্ন তথ্য আদান প্রদান করতো। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবিরোধী পোস্ট দিত।
দেশের সংবিধান এবং সরকারকে স্বীকার করতো না। দেশ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিল সে। র্যাবের গোয়েন্দা সদস্যরা তার ওপর নজরদারি করে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর সদস্যরা ২০২২ সালের ১৯ এপ্রিল দিবাগত রাতে বায়জিদকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
এ সময় তার মোবাইল ফোনটি জব্দ করে র্যাব। ফোনের মধ্যে থেকে দেশবিরোধী ও জিহাদি কর্মকাণ্ডের তথ্য পায় র্যাব। পরিদন র্যাব-৩ এর নায়েক সুবেদার (ডিএডি) মো. মনির উদ্দিন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় বায়জিদকে আসামি করে অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনকে আসামি করে সন্ত্রাসদমন আইনে মামলা দায়ের করেন।
মামালটি তদন্ত করে বায়জিদকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দেন চন্দ্রগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বিকাশ চক্রবর্তী।
আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বায়জিদের বিরুদ্ধে কারাদণ্ডের রায় দিয়েছেন।
জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
জেবি