দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহার ও বরগুনা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ধীরেন্দ্রনাথ শম্ভুকে তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)।
তারা দুজনই একাদশ জাতীয় সংসদের সদস্য। সোমবার (২৫ ডিসেম্বর) রাতে ইসির আইন-শাখার উপসচিব মো. আব্দুছ সালাম এ দুই প্রার্থীকে তলব করে পৃথক চিঠি পাঠিয়েছেন।
এতে উল্লেখ করা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী— তারা একাধিকবার নির্বাচন পূর্ব অনিয়ম করেছেন এবং আচরণবিধি ভঙ্গ করেছেন। এজন্য তাদের নির্বাচনী তদন্ত কমিটি কারণ দর্শাতে একাধিকবার নোটিশও দিয়েছিলেন।
চিঠিতে বাহাউদ্দিন বাহারের প্রার্থিতা কেন বাতিল করা হবে না, আগামী ২৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে উপস্থিত হয়ে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এ ছাড়া ধীরেন্দ্রনাথ শম্ভুকে জরিমানা অথবা প্রার্থিতা কেন বাতিল করা হবে না, আগামী ২৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে উপস্থিত হয়ে সেই বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
ডিপি/