• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • বরগুনা

বরগুনায় প্যানেল মেয়রের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ 

রিয়াজ আহমেদ মুছা, বরগুনা
  ৩০ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: ভিডিও থেকে নেওয়া
ছবি: ভিডিও থেকে নেওয়া

বরগুনা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর পক্ষে নারীদের ভোট কেনার অভিযোগ উঠেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বরগুনার আমতলী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিল ও পৌরসভার প্যানেল মেয়র মীর হাবিবুর রহমানের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থীরা। তবে ভোট কেনার অভিযোগ অস্বীকার করেছেন প্যানেল মেয়র মীর হাবিবুর রহমান।

ভিডিও ফুটেজে দেখা যায়, একটি কক্ষের দেওয়ালে নির্বাচনি ব্যানার সাঁটানো বরগুনা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ধীরেন্দ্র শম্ভুর। হাতে টাকা নিয়ে সেই ব্যানারের দিকে পিঠ রেখে দাঁড়ানো আমতলী পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র মীর হাবিবুর রহমানসহ বেশ কয়েকজন পুরুষ। তাদের সামনে টেবিল। টেবিলের পাশ দিয়ে সারিবদ্ধভাবে আসছেন নারীরা এবং তাদের হাতে টাকা তুলে দিচ্ছেন মীর হাবিবুর রহমান। এ সম নৌকার শ্লোগান শুনতে পাওয়া যায় ওই ভিডিওতে। ভিডিওতে মোট ৫৭ জনের হাতে টাকা তুলে দিতে দেখা গেছে মীর হাবিবুর রহমানকে। এদের মধ্যে ৫৪ জন নারী এবং ৩ জন পুরুষ। যদিও প্রত্যেককে কত টাকা করে দিয়েছেন, তা বোঝা যায়নি।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী মো. খলিলুর রহমান বলেন, ভিডিওটি আমিও দেখেছি। একটি সুষ্ঠু নির্বাচনে কালো টাকার প্রভাব ছড়িয়ে দিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। একটি সুষ্ঠু নির্বাচনে তিনি কালিমা দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছেন। তিনিসহ তার লোকজনকে এখনই আইনের আওতায় আনার দাবি জানাই। আমরা একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছি। এখানে কোনোভাবেই ভোট কেনাকে আমি সমর্থন করি না। এ ঘটনায় জড়িতদের আমি শাস্তির দাবি করছি।

আরেক সতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকু বলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও তার লোকজন কালো টাকার প্রভাব বিস্তার করছেন নির্বাচনি এলাকায়। তিনি টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করছেন। যা নির্বাচনি আচরণবিধির সম্পূর্ণ লঙ্ঘন। এ ঘটনায় আমি শাস্তি দাবি করছি। কালো টাকার প্রভাব বন্ধ করতে আমি সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানাচ্ছি।

অভিযুক্ত কাউন্সিলর ও প্যানেল মেয়র মীর হাবিবুর রহমান বলেন, আমি প্রতিবছর শীতে কম্বল দেই। এ বছর আমি কম্বল না দিয়ে গরীব মানুষকে একশ করে টাকা দিছি। এটা আমার বাসায়। ওইখানে ব্যানার আগে টানানো ছিল। এটা নির্বাচন চলাকালে একটা দুর্নাম। আর এটা করাও যায় না। এটা আমি অবগত ছিলাম না। আরেকটা বিষয় হচ্ছে, একশ টাকা দিয়ে যদি ভোট কেনা যায় তাহলে আর কি বলব ভাই, বলার কোনো ভাষা থাকে না। একশ টাকা দিয়ে ভোট কেনা যায়? স্বতন্ত্র প্রার্থীরা সুযোগ নিচ্ছে। আমি নৌকার সাপোর্ট করি। প্রধানমন্ত্রীর নৌকা, শম্ভু দাদার নৌকা।

এ বিষয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর বক্তব্য জানতে তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বরগুনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহা. রফিকুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে আমরা এখনও অবগত নই। এ বিষয়ে অভিযোগ পেলে ঘটনার তদন্ত করব। তদন্তে ঘটনার সত্যতা পেলে অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কে

  • নির্বাচন
  • টাকা দেওয়া
  • নৌকার প্রার্থী
এ সম্পর্কিত আরও খবর
জাফরউল্যাহ তৃতীয়বারের মতো নৌকা ডুবাইতে যাচ্ছেন: নিক্সন
জাফরউল্যাহ তৃতীয়বারের মতো নৌকা ডুবাইতে যাচ্ছেন: নিক্সন
খালি ফোন দেবেন, নিজে এসে ভাতা কার্ড দেব: মাহি
খালি ফোন দেবেন, নিজে এসে ভাতা কার্ড দেব: মাহি
নির্বাচনে ২২ সদস্যের মনিটরিং সেল গঠন করল ইসি
নির্বাচনে ২২ সদস্যের মনিটরিং সেল গঠন করল ইসি
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।