• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • গোপালগঞ্জ
  • কোটালীপাড়া

রাস্তাঘাটে যারা আগুন দিচ্ছে তাদের ধরিয়ে দেন: প্রধানমন্ত্রী

দেশ টিভি ডেস্ক
  ৩০ ডিসেম্বর ২০২৩, ১৬:৫৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
গোপালগঞ্জের কোটালীপাড়ায় নির্বাচনি জনসভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত
গোপালগঞ্জের কোটালীপাড়ায় নির্বাচনি জনসভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীদের ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত জোট অগ্নিসন্ত্রাস শুরু করছে, মানুষ হত্যা করছে। ট্রেনে আগুন দিয়ে মা-শিশুকে পুড়িয়ে মারছে। রাস্তাঘাটে যেখানে সেখানে আগুন দিচ্ছে। তাদের ধরিয়ে দেন, শাস্তি দেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে গোপালগঞ্জের কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় এই আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শিক্ষায়, জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধ জাতি হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে। কারও কাছে মাথা নত করে নয়। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় বিএনপি-জামায়াত জোট অগ্নিসন্ত্রাস শুরু করেছে।

তিনি বলেন, বিএনপি-জামায়াতের দুর্বৃত্ত পরায়ণতা বন্ধ করতে হবে। যে যেখানেই আছেন, যারা আগুন দেয়, ক্ষতিগ্রস্ত করে, নির্বাচন বানচালের ষড়যন্ত্র করে। তাদের ধরিয়ে দেন, তাদের উপযুক্ত শাস্তি দেন। এটাই সবার প্রতি আমার আহ্বান।

নতুন ভোটারদের প্রতি আওয়ামী লীগ সভাপতি বলেন, আমাদের যারা নতুন ভোটার তাদের প্রতি আমার আহ্বান, এই ভোট যেন ব্যর্থ না হয়। তাই যারা নতুন ভোটার শুধু কোটালীপাড়া বা টঙ্গীপাড়া নয়, সারাদেশের নতুন ভোটারা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে সরকার গঠন করার সুযোগ করে দিয়ে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে হবে। কারণ আমরা বিশ্বাস করি- তারুণ্যের শক্তি বাংলাদেশের অগ্রগতি।

প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমানসহ পাকিস্তানি দোসরদের চক্রান্তে ১৫ আগস্ট আমরা আপনজন হারিয়েছিলাম। আমাদের দাঁড়ানোর জায়গা ছিল না। আমি খুনিদের বিচার করেছি। আমাকে অনেকেই তখন বলেছিল তুমি পারবে না, তোমাকেও ওরা মেরে ফেলবে। আমি বলেছি, জীবনের মায়া করি না। কিন্তু অন্যায়ের প্রতিবাদ করে যাব। বিচারহীনতার সংস্কৃতি এ দেশে চলতে পারে না। খুনিদের বিচার এ দেশে হবে।

যুদ্ধাপরাধীদের বিচার করতে অনেক বাধা এসেছে জানিয়ে শেখ হাসিনা বলেন, বিচার শুরু হওয়ার পর সাক্ষী দেওয়ার লোক পাওয়া যায় না। বিচার করতে যেয়ে খালেদা জিয়া বাধা দিয়ে হরতাল ডাকলো, যাতে জজ সাহেব কোর্টে যেতে না পারেন। রায়ের দিনও খালেদা জিয়া হরতাল ডেকেছিল।

তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার জাতির পিতা শুরু করেছিলেন। এরপর জিয়াউর রহমান তা বন্ধ করে দিয়েছিলেন। জাতির পিতা যাদের কারাগারে ভরেছিলেন, জিয়াউর রহমান তাদের মুক্তি দিয়েছেন। যারা পাকিস্তান চলে গিয়েছিল তাদের সেখান থেকে ফিরিয়ে এনে মন্ত্রী বানায়, গাড়িতে পতাকা তুলে দেয়। কিন্তু কেউ রেহায় পায়নি। সবারই বিচার হয়েছে। এ দেশে কেউ অপরাধ করে পার পাবে না।

এসময় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেখ হাসিনা বলেন, ২০০৮ সালে ক্ষমতায় আসার পর তাদের বিচার কার্যকর করি। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনাদের ভোটে নির্বাচিত হয়ে দেশ কলঙ্কমুক্ত করেছি। আপনাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা সেবা নিশ্চিত করেছি।

ডিপি/

  • শেখ হাসিনা
  • গোপালগঞ্জের কোটালীপাড়ায়
  • প্রধানমন্ত্রী
  • আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
এ সম্পর্কিত আরও খবর
২০২৩ সাল বাংলাদেশের উন্নয়নের এক স্বর্ণযুগ: প্রধানমন্ত্রী
২০২৩ সাল বাংলাদেশের উন্নয়নের এক স্বর্ণযুগ: প্রধানমন্ত্রী
শিক্ষিত জাতি ছাড়া দেশ দারিদ্র্যমুক্ত হয় না: প্রধানমন্ত্রী
শিক্ষিত জাতি ছাড়া দেশ দারিদ্র্যমুক্ত হয় না: প্রধানমন্ত্রী
নতুন বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নতুন বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীকে দেখতে গাছে কিশোরের দল, হাসিমুখে ছবি তুললেন নিজেই
প্রধানমন্ত্রীকে দেখতে গাছে কিশোরের দল, হাসিমুখে ছবি তুললেন নিজেই
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।