দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। আকাশ যানটিতে রাইসি বাদেও দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও উর্ধ্বতনরা ছিলেন। মূলত কুয়াশার জেরেই বিধ্বস্ত হয়েছে হেলিকপ্টারটি। এক প্রতিবেদনে এমনি তথ্য জানিয়েছে রয়টার্স।
ইরানি কর্তৃপক্ষের বরাতে রয়টার্স জানায়, পাহাড়ি এলাকা পার হওয়ার সময় হেলিকপ্টারটি ব্যাপক কুয়াশার মধ্যে পড়ে। এ সময় এটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটিতে থাকা সবার প্রাণ ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে ইরানের এক কর্মকর্তা। নাম প্রকাশের না শর্তে ওই কর্মকর্তা বলেন, আমরা এখনও আশাবাদী। কিন্তু দুর্ঘটনাস্থল থেকে যে তথ্য আসছে তা খুবই উদ্বেগজনক।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্যমতে, রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় একটি জলাধার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন রাইসি। সেখান থেকে ফেরার সময় ভারজাকান ও জোলফা এলাকার মধ্যবর্তী স্থানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এরপর থেকেই রাইসিসহ বাকিরা নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে চালানো হচ্ছে অভিযান। কিন্তু, ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে উদ্ধার অভিযান।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির জনগণদের আশ্বস্ত করার চেষ্টা করেছেন। বলেছেন রাষ্ট্রীয় বিষয়ে কোনো ব্যাঘাত ঘটবে না। রাইসিসহ তার সফরসঙ্গীরা যেন সুস্থভাবে ফিরতে পারেন সে জন্য দেশজুড়ে চলছে প্রার্থনা। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে সমস্ত প্রোগ্রাম বাদ দিয়ে মোনাজাত দেখানো হচ্ছে।
এম