দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলে রাস্তা আটকে কোনো প্রকার অনুমোদন ছাড়াই নড়াইল-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী মাশরাফী বিন মর্তুজার রাজনৈতিক সমাবেশের প্যান্ডেল নির্মাণ করায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরের দিকে শহরের রূপগঞ্জ বাজার এলাকায় অনুমোদন ছাড়া রাজনৈতিক সমাবেশের প্যান্ডেল করায় ওই বাজারের শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক সুব্রত ঘোষ সন্তুকে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাচন আচরণ বিধি ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় মাশরাফির সমাবেশ উপলক্ষে নগরীর রূপগঞ্জ বাজারের স্বর্ণপট্টি এলাকায় সমাবেশের প্যান্ডেল করেন রূপগঞ্জ শিল্প ও বণিক সমিতির সদস্যরা। অনুমোদন ছাড়া রাস্তা আটকে রাজনৈতিক সমাবেশের প্যান্ডেল করায় ওই বাজারের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বণিক সমিতির নেতাকে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আনিসুর রহমান বলেন, নির্বাচনকালীন সময়ে অনুমোদন ছাড়া রাজনৈতিক সমাবেশের আয়োজন করা বেআইনি। নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্যান্ডেলসহ যাবতীয় প্রতিবন্ধকতা সরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করা হয়।
জেবি