দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁদপুরের মতলব দক্ষিণে মুন্সিরহাট বাজারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ১৭টি ব্যবসা প্রতিষ্ঠান।
শুক্রবার (১১ এপ্রিল) সকালে বাবুরহাট-মতলব পেন্নাই সড়কে পাশে দোকানগুলোতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই পুড়ে যায় ১৭টি দোকান। আগুনে প্রায় ৫ থেকে ৭ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। আগুনের সূত্রপাত কীভাবে তা এখনও জানা যায়নি। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কান্নায় ভেঙে পড়েন।
চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সৈয়দ মোরশেদ হোসেন জানান, সকাল সোয়া ৭টার দিকে বাজারে নবীর নামের এক হার্ডওয়ার ব্যবসায়ীর দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। যা দ্রুতই পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয় পড়ে। আগুনে ফার্মেসি, হার্ডওয়্যার, মুদি ও ফলের দোকানসহ ১৭টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে। তবে এক ঘণ্টার প্রচেষ্ঠায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
আরএ