দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুর সদর উপজেলার শাড়িকতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে স্থানীয়রা।
শনিবার (৯ মে) দিবাগত রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে বাজারের একটি চায়ের দোকানে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। পরে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে পুরো বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও আগুনের তীব্রতার কারণে তা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে ওষুধের ফার্মেসি, ডেকোরেটর, মুদির দোকান, চায়ের দোকান ও চটপটির দোকানসহ মোট ১৪টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের সব মালামাল পুড়ে যাওয়ায় তারা চরম ক্ষতির মুখে পড়েছেন।
স্থানীয় স্কুল শিক্ষক আসাদুজ্জামান বাবুল বলেন, রাত ১টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে প্রায় ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
ইউপি সদস্য সুমন বলেন, একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে।
এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান।
জে আই