দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, নিজের মেধাকে বিকশিত করতে ও নিজেকে প্রকাশিত করার জন্য খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান জরুরি।
শনিবার (০৯ মে) সকালে রাজশাহী মহানগরীর মদীনাতুল উলুম কামিল মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা প্রাঙ্গনে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬ উপলক্ষ্যে প্রধান অতিথির বক্তুতায় তিনি এসব কথা বলেন। শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, দেশের স্বনামধন্য, বরেণ্য এবং বাংলাদেশের প্রথম স্থান অর্জনকারী প্রতিষ্ঠান মদীনাতুল উলুম কামিল মাদ্রাসা।
ভবিষ্যতে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আপনারা আরও সুন্দর করে গড়ে তুলবেন যেন সারা বিশ্বে প্রতিযোগিতায় মদীনাতুল উলুম কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা সবচেয়ে ভালো ফলাফল করতে পারে এবং রাজশাহীর মুখ উজ্জ্বল করতে পারে। মন্ত্রী বলেন, সারা বিশ্বে কোরআন তেলোয়াত প্রতিযোগিতায় বাংলাদেশ সবচেয়ে ভালো ফলাফল করছে। মসজিদে নামাজে যারা তেলাওয়াত করে তারাও আমাদের হৃদয়কে স্পর্শ করে। শিক্ষার মধ্য দিয়ে নিজেকে গড়ে তোলে পরিবার ও জাতির সামনে বিকশিত হতে হবে। আমি বিশ্বাস করি এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেই শিক্ষা গ্রহণ করে।
তিনি আরও বলেন, আমার দায়িত্ব হলো রাজশাহীর সব প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়া তার মধ্যে মদীনাতুল উলুম কামিল মাদ্রাসা যেন সবার উপরে থাকে আমি সেই কাজ করব। রাজশাহীতে কোনো মাদ্রাসা জাতীয়করণ হলে এটিই হবে প্রথম এবং এই প্রতিষ্ঠানে একটি ১১ তলা ভবন করারও প্রতিশ্রুতি দেন তিনি।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার এবং পঞ্চম ও অষ্টম শ্রেণির ৪৮জন শিক্ষার্থী এই প্রতিষ্ঠান থেকে বৃত্তি পাওয়ায় তাদের হাতে ক্রেস্ট তুলে দেন মন্ত্রী।
-এমএম