দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্থানীয় সরকার নির্বাচনে প্রতিটি নির্বাচনি এলাকায় বিএনপির একজন করে একক প্রার্থী নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মিজানুর রহমান মিনু বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। স্বাভাবিকভাবেই নির্বাচনে দলের একাধিক নেতাকর্মী প্রার্থী হতে আগ্রহী হবেন। তবে দলীয়ভাবে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে প্রতিটি নির্বাচনি এলাকায় একজন প্রার্থী চূড়ান্ত করা হবে।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনেও দলীয় ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখা হবে। গোটা বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে বেলুন ও ফেস্টুন উড্ডয়ন এবং পায়রা অবমুক্ত করে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীতে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বাটার মোড় থেকে শুরু হয়ে মালোপাড়া মণিচত্বর, জিরো পয়েন্ট হয়ে আলুপট্টি মোড়ে গিয়ে শেষ হয়। এতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
পরে রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন রাজশাহীর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। এ ছাড়া জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএম/