• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • কিশোরগঞ্জ

বরযাত্রীর গাড়ি থামিয়ে তুলে নেওয়া সেই নববধূর ভিডিও বার্তা

দেশ টিভি ডেস্ক
  ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের হোসেনপুরে বরযাত্রীর গাড়ি থামিয়ে তুলে নিয়ে যাওয়া নববধূ তামান্না আক্তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তা দিয়েছেন। এতে তিনি বলেছেন, ‘জোর করে হোক কিংবা নিজের ইচ্ছায় হোক, যেভাবেই এসে থাকি, এসে তো পড়েছিই। এখন এখানেই থাকব।’

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এর আগে রোববার (৩০ আগস্ট) উপজেলার জিনারী ইউনিয়নের হাজিপুর বাজার এলাকায় বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে বরযাত্রীদের গাড়ি আটকে নববধূকে জোর করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে আতিকুর রহমান মিয়াদের বিরুদ্ধে। তিনি চর হাজিপুর গ্রামের বাসিন্দা ও ছাত্রদলের কর্মী বলে জানা গেছে।

ভিডিওতে তামান্নাকে আরও বলতে শোনা যায়, ‘আমি যদি এখন ফিরেও যাই, আমার মান-সম্মান ফেরত আসবে না; আমার বাবা-মায়ের মান-সম্মানও আর ফিরে আসবে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, এখানেই থেকে যাব।’

এদিকে, সোমবার (৩১ আগস্ট) রাতে প্রকাশ্যে আসা নববধূ তামান্না আক্তারের ওই ভিডিও চিত্রে তাকে কয়েকজন নারীর সঙ্গে একটি কক্ষে বসা অবস্থায় দেখা যায়। সেখানে দরজার পাশে দাঁড়িয়ে ছিলেন অভিযুক্ত আতিকুর রহমান মিয়াদ। তবে ভিডিওটি কোথায় ধারণ করা হয়েছে, সে বিষয়ে জানাতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হোসেনপুরের সিদলা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের তামান্না আক্তারের সঙ্গে নান্দাইল উপজেলার রাজাবাড়িয়া গ্রামের আক্তার মিয়ার পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্নের পর নববধূ তামান্নাকে নিয়ে বরপক্ষ বাড়ি ফিরছিল। পথে ২০-২৫ জন যুবক মাইক্রোবাসটির গতিপথ রোধ করে মিয়াদের নেতৃত্বে গাড়িতে ভাঙচুর চালিয়ে তামান্নাকে নিয়ে স্থান ত্যাগ করে।

এর পরপরই তামান্না ও মিয়াদের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল বলে গুঞ্জন ওঠে। তবে এই প্রেমের সম্পর্কের বিষয়টি স্বাধীনভাবে কোনো নির্ভরযোগ্য উৎস থেকে যাচাই করা সম্ভব হয়নি।

এ বিষয়ে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত মামলা দায়ের করা হয়নি। তবে পুলিশ ভুক্তভোগী নারীকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাকে উদ্ধারের পর পুরো ঘটনার প্রকৃত সত্যতা উন্মোচিত হবে।

আরও পড়ুন

ঠাকুরগাঁওয়ে লোকায়ন জাদুঘর ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

নারী শিক্ষার্থীদের নিয়ে অশালীন মন্তব্য, শিবিরকর্মীকে পুলিশে সোপর্দ

তালাবদ্ধ ঘরে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ, অর্ধলাখ টাকা নিয়ে ধোঁয়াশা 

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওসাদ জানান, ঘটনাটি জানতে পেরে তারা ইতিমধ্যে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন।

অন্যদিকে, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহীদুল্লাহ কাইসার শহীদ বলেন, সে দলীয় কর্মী হলেও যা করেছে তা একটি গর্হিত ও অন্যায় কাজ।

কেএম

  • কিশোরগঞ্জ
  • বরযাত্রী
  • নববধূ
এ সম্পর্কিত আরও খবর
ছয় বছর পর পাগলা মসজিদের দানের স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা গণনা শুরু
ছয় বছর পর পাগলা মসজিদের দানের স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা গণনা শুরু
কিশোরগঞ্জে ইটভাটার দেয়াল ধসে ২ শ্রমিক নিহত
কিশোরগঞ্জে ইটভাটার দেয়াল ধসে ২ শ্রমিক নিহত
কিশোরগঞ্জে ৯ মাস পর মাদ্রাসাছাত্রের মরদেহ কবর থেকে উত্তোলন
কিশোরগঞ্জে ৯ মাস পর মাদ্রাসাছাত্রের মরদেহ কবর থেকে উত্তোলন
কিশোরগঞ্জে ঘরে ঢুকে ছুরি দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ, আদালতে মামলা
কিশোরগঞ্জে ঘরে ঢুকে ছুরি দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ, আদালতে মামলা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।