দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর কদমতলীর সাদ্দাম মার্কেটে একটি ফোম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানান, কদমতলীর সাদ্দাম মার্কেটে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে চারটি ইউনিট পাঠানো হয়। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণও এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি।
এমএস/