দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট বাজারে অগ্নিকাণ্ডে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোরে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।
ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৪টার দিকে আবদুল বাতেনের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মসজিদের মাইকে এলাকাবাসীকে ডেকে ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। এতে বাজারে প্রায় ৪শ’ ব্যবসা প্রতিষ্ঠান ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আবদুল বাতের চায়ের দোকান, নুরু বকাউলের ভাতের হোটেল, আনাছের মিষ্টির দোকান, আলী আহমেদের ফলের দোকান, হেলালের মুদি দোকান, হাশিম স্টোর/ কসমিটিকস, নয়নের মিষ্টির দোকান, শরীফের মোবাইলের দোকান, সাজুর পানের দোকান ও নুরুর ফলের দোকানসহ ১২টি ব্যবসা প্রতিষ্ঠান।
মতলব দক্ষিণের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে তাদের দুইটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করছেন এটি বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন।
আরএ