দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুয়েটের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ফেনীতে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল করেছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ১১টার দিকে ফেনী প্রেস ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের খেজুর চত্বর, দোয়েল চত্বর, এবং মডেল থানা ঘুরে, আবার ট্রাঙ্ক রোডের খেজুর চত্বরে এসে সমাবেশ করে নেতাকর্মীরা।
এসময় তারা ‘গুপ্তচর এর কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও ’, ‘গুপ্তচরের সন্ত্রাসীরা হুশিয়ার সাবধান, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’সহ' নানা স্লোগান দেয় সংগঠনের নেতৃবৃন্দরা।
এদিকে রাত সাড়ে ১০টার দিকে কুয়েটের শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে বিক্ষোভ মিছিল ও শিক্ষার্থী সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম। এর কিছুক্ষণ পর বিক্ষোভ মিছিল নিয়ে শহরে বের হয় ফেনী জেলা ছাত্রদল।
মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন। এতে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জুয়েল, সাইফুল ইসলাম জিকু, দপ্তর সম্পাদক আরিফুল হক চৌধুরীসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কে