দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯টায় বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের করে তারা।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।
এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা হামলার তীব্রনিন্দা ও জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব ওয়াহিদুর রহমান, মুখপাত্র সুমি হক, মহানগরে আহবায়ক হুসেইন আল সোহান, মুখপাত্র ইসরাত মায়া সহ অনান্যরা।
কে