দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঘন কুয়াশার কারণে ৬ ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আর দীর্ঘ সময় এই নৌরুটে ফেরি সার্ভিস বন্ধ থাকায় ঘাটে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পাড় করা হচ্ছে।
বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে এই নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে বলে নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুস সালাম।
এর আগে নদীতে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় বুধবার রাত সাড়ে ৩টার দিকে ফেরি সার্ভিস বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। সে সময় কুয়াশার কারণে মাঝ পদ্মায় আটকে যায় ৪টি ফেরি।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, মধ্যরাত থেকে নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। কুয়াশার ঘনত্বের কারণে নৌপথের চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে গেলে সাড়ে ৩টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হয়। মাঝ পদ্মায় আটকে পড়ে চারটি ফেরি। কুয়াশার তীব্রতা কমে যাওয়ায় সকাল সাড়ে ৯টায় পুনরায় ফেরি সার্ভিস এই রুটে শুরু হয়েছে।
আরএ