দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝড়ো বাতাস ও বৈরী আবহাওয়ার কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) বিকেলে রাজবাড়ী অঞ্চলে কালবৈশাখী ঝড় এবং পদ্মা নদীতে উত্তাল ঢেউয়ের কারণে বিকেল ৪টা ২৫ মিনিট থেকে এই নৌরুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এতে দুই ঘাটে যাত্রী ও যানবাহন পারাপার বন্ধ হয়ে পড়ে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরে আবহাওয়ার উন্নতি হলে বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে ফেরি চলাচল আবার শুরু করা হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদীতে ঢেউয়ের তীব্রতা বেড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পুনরায় ফেরি চালু করা হয়েছে।
বর্তমানে এই নৌরুটে ১০টি ফেরি চলাচল করছে এবং আটকে পড়া যানবাহন ও যাত্রীদের পারাপার স্বাভাবিক হয়েছে।
জে আই