দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তীব্র ঝড়ো বাতাস ও বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
রোববার (২৬ এপ্রিল) বিকেল ৪টা ২৫ মিনিট থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।
ঘাট সূত্র জানায়, হঠাৎ ঝড়ো হাওয়ায় পদ্মা নদী উত্তাল হয়ে ওঠায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এ সময় দৌলতদিয়া প্রান্তে সাতটি ফেরি ঘাটে নোঙর করে রাখা হয়। মাঝনদীতে কোনো ফেরি অবস্থান করছিল না বলেও নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন আহমেদ বলেন, নদীর পরিস্থিতি স্বাভাবিক হলে ফেরি চলাচল পুনরায় শুরু করা হবে।
বর্তমানে এ নৌরুটে ছোট-বড় মিলিয়ে ১০টি ফেরি চলাচল করে। তবে আবহাওয়ার আকস্মিক অবনতিতে সব ধরনের নৌযান চলাচল আপাতত বন্ধ রয়েছে।
ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। এতে ভোগান্তির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
এমএস/