দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজবাড়ীতে ৮ হাজার ৮৯০ পিস ইয়াবাসহ মো. নাজমুল হাসান প্রিন্স (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলগেট সংলগ্ন ঢাকা-কুষ্টিয়া মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ইয়াবার একটি বড় চালান নিয়ে এক মাদক কারবারি বাসে করে পাটুরিয়া ফেরিঘাট হয়ে ফরিদপুরের দিকে যাচ্ছেন। এর ভিত্তিতে বিকেল সাড়ে ৪টার দিকে খানখানাপুরের জাবেদের চায়ের দোকানের সামনে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করা হয়।
পরে বিকেল সাড়ে ৫টার দিকে একটি যাত্রীবাহী বাসে তল্লাশির সময় এক যাত্রীর কোলের ওপর থাকা ট্রাভেল ব্যাগ নিয়ে সন্দেহ হয়। উপস্থিত সাক্ষীদের সামনে ব্যাগটি তল্লাশি করে ৪৩টি নীল রঙের জিপার ব্যাগে রাখা ৮ হাজার ৮৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৬৭ হাজার টাকা এবং ওজন ৮৮৯ গ্রাম। এ সময় তার কাছ থেকে একটি ইনফিনিক্স এক্স৬৫৩১ মডেলের স্মার্টফোনও জব্দ করা হয়।
গ্রেপ্তার নাজমুল হাসান প্রিন্স রাজবাড়ী সদর উপজেলার ভান্ডারিয়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজমুল স্বীকার করেছেন, তিনি ঢাকা থেকে ইয়াবা কিনে নিজ এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ) ধারায় রাজবাড়ী সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
যে আই