দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ১৬ হাজার গাছের চারা বিতরণ করেছেন ইউপি সদস্য আ. রহিম সরকার। তিন মাস আগে থেকে শুরু হয় তার এই কার্যক্রম। আরও ৪ হাজার গাছের চারা বিতরণ করবেন তিনি। এসব গাছের চারার মূল্য বিশ লাখ টাকা।
এরই ধারাবাহিকতায় বুধবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার দামোদরপুর ইউনিয়নের চান্দের বাজারের মন্ডলপাড়ায় গ্রামবাসীর মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন- মায়ের দোয়া নার্সারির স্বত্বাধিকারী ও ইউপি সদস্য মো. আব্দুর রহিম, সাংবাদিক শেখ নাসির আহমেদ নাইস, মো. আব্দুর রহসান সবুজ, শেখ রাসেল মুকুল, কাওছার হাবীব আকাশ, মুকুল হোসেন মন্ডল, মকবুল হোসেন ব্যাপারী প্রমুখ।
গাছের চারা পেয়ে খুশি গ্রামবাসী। তারা এই উদ্যোগকে সাধুবাদ জানান। এ বিষয়ে ইউপি সদস্য আব্দুর রহিম বলেন, শুধুমাত্র সদকায়ে জারিয়া হিসেবে গাছের চারা বিতরণের এ উদ্যোগ গ্রহণ করেছি আমি।
উল্লেখ্য, ইউপি সদস্য আ. রহিম সরকার উপজেলার ৩নং দামোদরপুর ইউনিয়নের প্রতিটি পরিবারে মাঝে অন্তত একটি করে গাছের চারা বিতরণের লক্ষে নিজস্ব লোকবল দিয়ে গ্রামে গিয়ে উন্নত জাতের আম, মালটা ও কমলাসহ বিভিন্ন প্রজাতির চারা গাছ বিতরণ করছেন। তিনি বর্তমানে মায়ের দোয়া নার্সারি প্রতিষ্ঠা করে দেশের বাইরে গাছের চারা রপ্তানি করে বেশ আলোড়ন সৃষ্টি করেছেন।
আরএ