দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরে মৎস্যজীবী দলের সভাপতি ও বাস মালিক সমিতির কার্যকরী সদস্য সায়েম বেপারীকে (৪৫) কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে শ্রমিক নেতাদের বিরুদ্ধে।
বুধবার (১৩ নভেম্বর) দুপুরে মাদারীপুর নতুন বাসস্ট্যান্ডে বিএনপিপন্থি বাস মালিক সমিতির সভাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুরে বিএনপিপন্থি নবগঠিত বাস মালিক সমিতি বুধবার দুপুরে নতুন বাসস্ট্যান্ডে একটি সভার আয়োজন করে। এ সময় স্থানীয় সোনালী পরিবহনের মালিক ও বাস মালিক সমিতির সহসভাপতি কামরুল হাসান তুষু খন্দকারের নির্দেশে তার কয়েকজন অনুসারী শ্রমিকরা নতুন কমিটির সভা পণ্ড করার উদ্দেশ্যে অতর্কিতভাবে সায়েম বেপারীর ওপরে হামলা চালায়। পরে সায়েম বেপারীকে নেতাকর্মীরা উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
আহত সায়েম বেপারী বলেন, আমাদের বাস মালিক সমিতির নতুন কমিটির একটি সভা আয়োজন করা হয়েছিল। সেখানে গিয়ে তুষু খন্দকার ও তার লোকজন আমাদের সভা পণ্ড করার উদ্দেশ্যে আমার ওপরে হামলা চালায়। আমি এই ঘটনার ন্যায় বিচার দাবি করছি।
এই বিষয়ে কামরুল হাসান তুষু খন্দকার সাংবাদিকদের জানিয়েছেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। তারা একটি ভুয়া কমিটি সাজিয়েছে। তাদের কমিটির কেউ বাস গাড়ির মালিক নয়। তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটতে পারে। এর সঙ্গে আমার ও আমার কোনো লোকজনের সম্পৃক্ততা নেই।
এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি আমি শুনেছি। এখনো এই বিষয়টি নিয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
অ