দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সুন্দরবন থেকে হরিণের রান্না করা মাংস, কলিজা ও ফুলকাসহ ১টি নৌকা উদ্ধার করেছে বুড়িগোয়ালিনী স্টেশনের বন বিভাগের সদস্যরা।
সোমবার (১১ নভেম্বর) রাত ৮টার দিকে বুড়িগোয়ালিনী দাতিনাখালি সংলগ্ন সুন্দরবনের তেরকাটি খাল থেকে এই মাংস উদ্ধার করা হয়।
বুড়িগোয়ালিনী স্টেশনের কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, বন বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় দুষ্কৃতিকারীরা হরিণ জবাই করে রান্না করছেন। সে অনুযায়ী অভিযান চালিয়ে বুড়িগোয়ালিনী দাতিনাখালি সংলগ্ন সুন্দরবনের তেরকাটি খাল থেকে এসব উদ্ধার করা হয়। এ সময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারিরা সুন্দরবনের ভেতরে দ্রুত পালিয়ে যায়।
তিনি আরও বলেন, চোরা শিকারিরা পালিয়ে গেলেও হরিণের মাংস, কলিজা, ফুলকা এবং তাদের ব্যবহৃত নৌকা জব্দ করা হয়। এরপর উদ্ধার করা মাংস ও হরিণের কলিজা স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে কেরোসিন দিয়ে মাটি চাপা দেওয়া হয়।
জিয়াউর রহমান বলেন, এ ঘটনায় চোরা শিকারিদের আটকে মঙ্গলবার সারাদিন ও সন্ধ্যায় সুন্দরবনের তেরকাটি খাল ও পার্শ্ববর্তী এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করেছে বন বিভাগ।
অ