দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়ায় ট্রাক চাপায় দুই নারী গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। তারা সম্পর্কে চাচাতো বোন।
রোববার (১৩ অক্টোবর) সকাল ৮টার দিকে শেরপুর উপজেলার ভবানীপুর এলাকার গ্যাস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাইবান্ধা উপজেলার দক্ষিণ গ্রিদারী গ্রামের নজরুল ইসলামে মেয়ে নূপুর আক্তার এবং একই এলাকার আব্দুর রশিদের মেয়ে রুনা আক্তার ।
এতে মোটরসাইকেল চালক রাকিবুল ইসলাম আহত হয়েছেন। এরা তিনজনই গাজীপুরের একটি গার্মেন্টসে চাকরি করেন। শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। পুলিশের এই কর্মকর্তা জানান, রাতে নূপুর আক্তারের মা মারা যান। খবর পেয়ে ভোরে মোটরসাইকেল নিয়ে নূপুর আক্তার তার স্বামী রাকিবুল ইসলাম ও চাচাতো বোন রুনা আক্তার রওনা হন। শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের অমেরা গ্যাস পাম্পের সামনে পৌঁছালে মোটরসাইকেলটি রাস্তার ওপর পড়ে যায়। এ সময় পেছনে থাকা একটি ট্রাকের চাকা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নূপুর আক্তার ও রুনা আক্তার নিহত হন। এতে চালক রাকিবুল ইসলাম গুরুতর আহত হন।
তিনি বলেন, খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস কর্মীরা আহতকে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান এবং মরদেহ পুলিশের নিকট হস্তান্তর করেন। ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
কে