দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরের বড়াইগ্রামে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তোরাব আলী খাঁন (৫৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রোববার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে বড়াইগ্রামের গোপালপুর ইউপির ওয়ারিসপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তোরাব আলী খাঁন বড়াইগ্রামের গোপালপুরের ওয়ারিসপুর এলাকার প্রয়াত সোলায়মান আলী খাঁনের ছেলে।
জানা যায়, ওয়ারিসপুর এলাকার প্রয়াত সামাদ আলীর ছেলে রানার সঙ্গে একটি পুকুরের জমি নিয়ে সমস্যা ছিল তোরাব আলীর। পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে সকাল ১০টার দিকে রানার সঙ্গে তোরাব আলির কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের লোকজন জড়ো হয়। একপর্যায়ে রানার পক্ষে লোকজন দেশীয় অস্ত্র দিয়ে তোরাব আলী কোপালে তিনি রক্তাক্ত জখম হয়ে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে রাজাপুর বাজারে একটি প্রাইভেট হাসপাতালে নিলে সেখানকার দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তোরাব আলী খানকে মৃত ঘোষণা করেন।
ওসি সিরাজুল ইসলাম বলেন, নিহত তোরাব আলী খানের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। হত্যাকাণ্ডের ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
কে