• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • খুলনা
  • সাতক্ষীরা

রাতারাতি সিস্টেম পরিবর্তন সম্ভব না: উপদেষ্টা আসিফ

দেশ টিভি ডেস্ক
  ১৩ অক্টোবর ২০২৪, ০৯:৫২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সৌম্য-মোস্তাফিজ, সাবিনা-মাসুরার মতো খেলোয়াড়দের জেলায় জিমনেশিয়াম নেই। স্টেডিয়ামের অবস্থাও খুবই নাজুক। এটি খুবই দুঃখজনক।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (১২ অক্টোবর) রাতে সাতক্ষীরা সার্কিট হাউজে জেলা প্রশাসন আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, সাতক্ষীরায় জিমনেশিয়ামসহ যেসব সমস্যা রয়েছে সেগুলো সার্ভে করে স্থানীয় প্রশাসনের মাধ্যমে সেগুলো বাস্তবায়নের চেষ্টা করবো। স্টেডিয়ামের সংস্কারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। যেসব খেলা আন্তর্জাতিক খ্যাতি অর্জন করার সুযোগ আছে সেখানে সুযোগ-সুবিধা বেশি দেওয়া হবে। এছাড়া যেসব অঞ্চল থেকে খেলোয়াড় উঠে আসছে সেসব এলাকায় বেশি নজর দেওয়া হবে। অনেক জেলায় টুর্নামেন্ট হয় না অনেক বছর। আগের সরকারের আমলে জবাবদিহি ছিলো না। জবাবদিহি নিশ্চিত করবো এবং টুর্নামেন্টের আয়োজন করবো।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া সেই সোনার মুকুট চুরির ঘটনা নিয়ে তিনি বলেন, আমি মন্দির পরিদর্শন করেছি। মন্দির কমিটির সভাপতির সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন, মন্দিরের দায়িত্বে থাকা ব্যক্তিদের গাফিলতি ছিলো। দরজা খোলা রেখে চলে গিয়েছিল, সেজন্য চুরির ঘটনা ঘটছে। এই ঘটনায় মামালা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। যাকে সিসিটিভি ফুটেজে দেখা গেছে তাকে শনাক্ত করার চেষ্টা চলছে। এখানকার স্থানীয় কেউ তার ছবি দেখে শনাক্ত করতে পারেনি। প্রয়োজনে আমার জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি দিয়ে তাকে শনাক্ত করার চেষ্টা করবো। এই বিষয়টিকে আমার খুবই গুরুত্ব সহকারে দেখছি।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, সাতক্ষীরা থেকে সুন্দরবন যাওয়ার রাস্তা খুবই খারাপ। সড়ক পথে সুন্দরবন ভ্রমণ করে খুব কষ্ট হয়ে গেছে। এটির উন্নয়ন খুবই দ্রুত প্রয়োজন। যার বাড়ি যে এলাকায় সেই এলাকায় উন্নয়ন করেছে। আগের সরকার গোপালগঞ্জের রাস্তাঘাট উন্নয়ন করেছে। কিন্তু তার আশেপাশের এলাকায় সেইভাবে উন্নয়ন হয়নি। এই রাস্তার কথা ঢাকায় যেয়ে জানাবো। পর্যটন শিল্প এগিয়ে নিতে এই সরকারের সদিচ্ছা আছে। সুন্দরবন কেন্দ্রীয় পর্যটন শিল্প নিয়ে এই সরকার কাজ করবে। কিন্তু এটি দীর্ঘ মেয়াদী পরিকল্পনা প্রয়োজন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, শারদীয় দুর্গোৎসবকে ঘিরে আমরা ব্যবস্থা নিয়েছি, যাতে কোনও প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী কীভাবে বাস্তবায়ন করছে। আমরা সারাদেশে সফর করছি। জেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেছি, এখানকার পরিবেশ খুবই ভালো। এখানকার সাম্প্রদায়িক সম্প্রীতি দেখেছি, আমার খুবই ভালো লেগেছে। বিপিএলকে সামনে রেখে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রাম স্টেডিয়াম দ্রুত সংস্কার করা হবে। আমরা চিন্তা করছি, সব কিছু রাজধানী ঢাকা কেন্দ্রিক না রেখে বিকেন্দ্রীকরণ করা হবে।

তিনি আরও বলেন, সব জায়গায় সংস্কার চলছে। জেলা ক্রীড়া সংস্থা ও ডিএফএসর কমিটিতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। খুবই দ্রুত আমাদের কার্যক্রম শুরু হবে। সবকিছু সংস্কার করতে আমাদের দেরী হচ্ছে। আমরা যা পেয়েছি আওয়ামী লীগ সরকার থেকে পেয়েছি। শুধু মাথাগুলো পরিবর্তন হয়েছে, সিস্টেম পরিবর্তন হয়নি। রাতারাতি সিস্টেম পরিবর্তন সম্ভব না। সংস্কার কমিশনের মাধ্যমে সিস্টেমের পরিবর্তন করা হবে। তারপর আমরা ভালো ফলাফল পাবো।

আরও পড়ুন

বাস্তবায়ন হবে মা ইলিশ সংরক্ষণ / পদ্মা-মেঘনায় মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু

গভীর রাতে সাগরে এলপিজি বহনকারী জাহাজে আগুন

এসময় সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান চৌধুরীসহ জেলায় কর্মরত ইলেট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এরআগে, তিনি দেবহটায় মিনি স্টেডিয়াম স্থাপনের জায়গা পরিদর্শন শেষে পারুলিয়া জেলিয়াপাড়া ও গাজীরহাট পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত ও তার পরিবারের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানান। পরে তিনি শ্যামনগররে ঐতিহাসিক যশোরেশ্বরী কালী মন্দির মন্দির পরিদর্শন শেষে উপদেষ্টা মুন্সীগঞ্জে অবস্থিত আকাশলীনা ইকো ট্যুরিজম হয়ে সুন্দরবনের কলাগাছিয়া ভ্রমণে যান।

কে

  • পরিবর্তন
  • সিস্টেম
এ সম্পর্কিত আরও খবর
‘বঙ্গবন্ধু রেল সেতুর’ নাম পরিবর্তন
‘বঙ্গবন্ধু রেল সেতুর’ নাম পরিবর্তন
‘চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু চাঁদাবাজ পরিবর্তন হয়েছে’
‘চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু চাঁদাবাজ পরিবর্তন হয়েছে’
ব্যবসার পরিবেশে গুণগত পরিবর্তনে অন্তর্বর্তী সরকারের প্রশংসা যুক্তরাষ্ট্রের
ব্যবসার পরিবেশে গুণগত পরিবর্তনে অন্তর্বর্তী সরকারের প্রশংসা যুক্তরাষ্ট্রের
জুলাই বিপ্লবের কন্যারা ইতিহাস পরিবর্তনের নায়িকা: ড. ইউনূস
জুলাই বিপ্লবের কন্যারা ইতিহাস পরিবর্তনের নায়িকা: ড. ইউনূস
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।