• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • মাদারীপুর

একদিনে ৩ জনকে সাপের ছোবল, শিবচরে আতঙ্ক

মাদারীপুর প্রতিনিধি
  ০৭ জুলাই ২০২৪, ১৪:২৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স / ছবি: দেশ টিভি
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স / ছবি: দেশ টিভি

মাদারীপুরের শিবচরে একই দিন তিন জনকে সাপে ছোবল দিয়েছে। এর মধ্যে ২ জন শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে আর অপর একজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (৬ জুলাই) বিকেলে জেলার শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চর বাচামারা গ্রামের লোকমান খান (৫২) বাড়ির পার্শ্ববর্তী বাদাম ক্ষেতে রাখা একটির ঝাঁকার নিচ থেকে হাতে কাঁচি তুলছিল। এসময় একটি সাপ তার হাতে ছোবল দেয়।

সাথে সাথে পরিবারের লোকজন তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা নিশ্চিত হন যে তাকে বিষধর সাপে ছোবল দিয়েছে। চিকিৎসকরা তাকে এন্টিভেনম দেয়ার সিদ্ধান্ত নিয়ে রোগীর স্বজনদের কাছে অনুমতিপত্রে স্বাক্ষর চাইলে তারা স্বাক্ষর দিতে অপরাগতা প্রকাশ করে। এ কারণে রোগীর স্বজনদের সিদ্ধান্ত মোতাবেক তাকে ঢাকায় রেফার্ড করা হয়।

অপরদিকে একই দিন দুপুরে একই উপজেলার মাদবরচর ইউনিয়নের আলেপখার খাঁড়াকান্দি গ্রামের শাহাবুদ্দিন হাওলাদার (৪০) বাড়িতে নিজ খেড়ের পালা থেকে গরুর জন্য খেড় বের করছিল। এসময় তাকে একটি সাপে ছোবল দেয়। এসময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

একই দিন সকালে উপজেলার সন্নাসীরচর ইউনিয়নের খাসচর বাচামারা গ্রামের মোসলেম কাজী (৭৫) বাড়ি সংলগ্ন খালের পানিতে পাট জাগ দিচ্ছিল। এসময় তাকে একটি সাপে ছোবল দেয়। তার চিৎকারে তার ছেলেসহ পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সাপের ছোবলে আহত লোকমান খানের ভাতিজা রাকিব বলেন, আমার চাচা বাদাম ক্ষেতে রাখা ঝাকার নিচ থেকে কাঁচি হাতে নেয়ার সময় তার বাম হাতে সাপে ছোবল দেয়। আমরা তাকে শিবচর হাসপাতালে নিয়ে গেলে সেখানে পরীক্ষার পর চিকিৎসকরা এন্টিভেনম দেয়ার আগে আমাদের বলে এন্টিভেনম দেয়ার পর বিষধর সাপের ছোবল হলে রোগী সুস্থ্য হবে। আর যদি বিষধর সাপ না হয় তাহলে রোগীর অবস্থা খারাপ হয়ে যেতে পারে। তখন আমরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে এনে তাকে ভর্তি করেছি। তার রক্ত পরীক্ষার রিপোর্ট এলে চিকিৎসকরা সিদ্ধান্ত নেবে। তবে আমার চাচা এখনো সুস্থ্য আছে।

সাপের ছোবলে আহত শাহাবুদ্দিন হাওলাদার বলেন, আমি খেড়ের পালা থেকে গরুর জন্য খেড় বের করছিলাম। এসময় কালো ও সাদা ছিটছিট রংয়ের একটি সাপ আমার পায়ে কামড় দেয়। আমি সাথে সাথে পরিবারের লোকদের নিয়ে হাসপাতালে এসে ভর্তি হই। এখন অনেকটা ভালো লাগছে।

আরও পড়ুন

খসে পড়ল বিদ্যালয়ের পলেস্তারা, ৪ শিক্ষার্থী আহত

পঞ্চগড়ে ১৭৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

হলে বসে এইসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

সাপের ছোবলে আহত মোসলেম কাজীর এক স্বজন বলেন, তিনি পাট জাগ দিচ্ছিলেন। এসময় পানি থেকে তাকে একটি সাপে কামড় দেয়। পাশেই তার ছেলে কাজ করছিল। সাথে সাথে তার ছেলেসহ অন্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এখন সে অনেকটা ভালো আছে।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারজানা সুলতানা বলেন, আজ সাপের ছোবলে আহত তিনজন রোগী হাসপাতালে এসেছে। আমরা পরীক্ষা করে দেখেছি দুইজনকে বিষধর সাপে কাটেনি। তাই তাদের দুইজনকে এখনো এন্টিভেনম দেয়ার প্রয়োজন হয়নি। তবে তাদেরকে আমরা নিবিড় পর্যবেক্ষনে রেখেছি। আর একজন রোগী আসার পর তাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর বিষধর সাপে কেটেছে বলে আমরা বুঝতে পেরেছি। পরে তাকে এন্টিভেনম দেয়ার আগে নিয়মানুযায়ী তার স্বজনদের কাছে অনুমতিপত্রে স্বাক্ষর চাইলে তারা স্বাক্ষর দিতে অপরাগতা প্রকাশ করে। পরে তাদের সিদ্ধান্ত মোতাবেক আমরা রোগীটিকে ঢাকায় রেফার্ড করি।

এমএ

  • শিবচর
  • সাপের কামড়ে আহত
  • মাদারীপুর
এ সম্পর্কিত আরও খবর
ইউপি চেয়ারম্যান সুমনকে প্রধান আসামি করে দুই মামলা 
ইউপি চেয়ারম্যান সুমনকে প্রধান আসামি করে দুই মামলা 
মাদারীপুরে বাসে আগুন
মাদারীপুরে বাসে আগুন
সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে চূড়ান্ত বিজয় আসবে: বিএনপি নেতা আনিসুর
সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে চূড়ান্ত বিজয় আসবে: বিএনপি নেতা আনিসুর
দোকানে ঢুকে কর্মচারীকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত আটক
দোকানে ঢুকে কর্মচারীকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত আটক
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।