দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠি রাজাপুর উপজেলায় একটি বিদ্যালয় ভবনের পলেস্তারা খসে পরে পঞ্চম শ্রেণির চারজন শিক্ষার্থী আহত হয়েছে।
রোববার (৭ জুলাই) সকালে উপজেলার ৩নং পূর্ব সাতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন স্কুলের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান।
তিনি জানান, সকালে ক্লাস চলাকালীন সময় হঠাৎ ছাদের পলেস্তারা খসে পরে বেঞ্চের ওপর পরে। এসময় ৪ জন শিক্ষার্থী আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ২০০৪ সালে এই ভবনটি নির্মাণ করা হয়। এটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। আমরা বারবার কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছি। তারপরও তারা কোনো পদক্ষেপ নেয়নি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা আক্তার হোসেন বলেন, ভবনটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে বিকল্প স্থানে পাঠদানের ব্যবস্থা করা হবে।
আরএ